Bangladesh Age

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনা মূল্যে

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনা মূল্যে

সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।


গতকাল বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো হয়েছে।


মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগ এরই মধ্যে সম্মতি দিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫৭ হাজার ৭৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২৪৩ জন।







আপনার মতামত লিখুন

Bangladesh Age

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬


সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনা মূল্যে

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image
সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত চিঠি স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো হয়েছে।মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগ এরই মধ্যে সম্মতি দিয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫৭ হাজার ৭৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২৪৩ জন।

Bangladesh Age

সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Bangladesh Age